বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার এল্লারচর-ডাড়ার খালে নেট, পাটা ও জাল দিয়ে মাছের ঘের করেছে কতিপয় কিছু ব্যক্তি বলে অভিযোগ উঠেছে। এ কারনে ওই খালের উন্মুক্ত মাছ ধরতে পারছেনা সাধারণ মানুষ। খাল সংস্কার করার পর থেকে সুকুমার সরকার, বাবু লাল বিহারী, জুয়েল বিহারী সরকারসহ একটি চক্র খালে নেট, পাটা ও জাল দিয়ে ঘের করে মাছ চাষ করে আসছে। একারনে উন্মুক্ত খালে স্থানীয় সাধারণ মানুষ মাছ ধরতে পারছেনা। এবিষয়ে দেবহাটার কুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বলেন-তিনি বার বার বলার সত্ত্বেও এল্লারচর-ডাড়ার খালের নেট পাটা তুলছেনা তারা। তিনি ডাড়ার খালের অবৈধ জাল,
নেট-পাটা জব্দ করে খাল উন্মুক্ত করার জন্য দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মৎস্য অফিসার ও জেলা প্রশাসকের সু-দৃষ্টি কামনা করেন।
বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলায় সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত মদের বারে নিয়মনীতি না মেনে মদ বিক্রির অভিযোগ উঠেছে। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ, অনুমতিপত্র যাচাই না করা এবং নির্ধারিত সময়ের ...
বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে একটি মৎস্য প্রকল্পের ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। মাছ ধরতে বাধা দেওয়ায় তিন পাহারাদারকে পিটিয়ে আহত করার অভিযোগও পাওয়া গেছে। মঙ্গলবার বিকে ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে বরিশাল সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত এ উন্নয়ন সভায় প ...
সব মন্তব্য
No Comments