ফরিদপুর অফিস: সাংগঠনিক অগ্রগতি ও আগামী নির্বাচনের পরিকল্পনা নিয়ে ঢাকা বিভাগ দক্ষিণ অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক- পার্টি এনসিপি।
সভার শুরুতে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে মো. নাহিদ ইসলাম বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা বাজে দিকে গেলে নিজেদের লোককে নিজেরা হত্যা করতেছে। এর বিচারটা হবে কি না সেটা কিন্তু আমার কাছে একটা প্রশ্ন। আমাদের যে বিচার ব্যবস্থা সংস্কার যেহেতু হয়নি ফলে বিচার ব্যবস্থা তো ক্ষমতাসীনদের কাছেই কুক্ষিগত থাকে। সারাদেশে বিএনপির ছত্রছায়ায় তাদের ক্যাডার বাহিনী যারা নিজেদের দলের লোকদেরকেও খুন করছে। সাধারণ মানুষের উপরেও নির্যাতন নিপীড়ন চালাচ্ছে।'
নাহিদ ইসলাম বলেন, 'আমরা যদি এই সরকারকে ছাড় দিয়ে দেই তাহলে কে জানে এমনও হতে পারে যে আমাদেরকে হয়তো আরেকটা ফ্যাসিবাদ মোকাবিলা করতে হবে। আমরা চাই না আরও আবারও ১৪০০ মানুষের জীবন দিয়ে আমরা আরেকটা ফ্যাসিবাদ উৎখাত করতে হোক।
দেশ মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, 'আমরা চেয়েছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ এবং শক্তিশালী অবস্থান। কিন্তু আমরা দেখতে পেলাম যে আইজিপি তিনি ক্রসফায়ারের কথা বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী একেবারেই নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। দেশে যে এত মাদকের স্পট নির্ধারিত হলো সেগুলোর কোনো ব্যবস্থা হচ্ছে না। বাংলাদেশ আসলে একটা মাফিয়া স্টেটে পরিণত হয়েছে যেটা আগে থেকেই ছিল এটার পরিবর্তন হয়নি। ফলে একদিকে সন্ত্রাসীদের হাতেও অস্ত্র অন্যদিকে প্রতিমন্ত্রীদের মন্ত্রীদের হাতেও অস্ত্র। এটাকে বলে মাফিয়া স্টেট যে আপনি অস্ত্রের মোকাবিলা আপনার নিজের হাতে অস্ত্র নিয়ে করা লাগতেছে।'
মাদক নিয়ে নাহিদ ইসলাম বলেন, সরকার মাদকের গডফাদারদের গ্রেফতার করতেছে না। যারা সিন্ডিকেটের সাথে জড়িত তাদের গ্রেফতার করতেছে না। রাজনৈতিক নেতাদের গ্রেফতার করতেছে না। তো এটা যদি না করে তাহলে তো আসলে এটা নির্মূল করা সম্ভব হবে না। এবং আপনারা সংসদেও দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এলাকা কক্সবাজার থেকে বাংলাদেশের সবচেয়ে মাদক চোরাচালানটা হয়। তো তিনি তার নিজের এলাকাতেই মাদক চোরাচালান বন্ধ করতে পারতেছেন না।'
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে শান্তিপূর্ণ হবে এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে না। সরকার দলের অন্তর্দ্বন্দ্বে কয়েকশ মানুষ মারা গিয়েছে, আহত হয়েছে। এবং নির্বাচন কমিশনও দলীয়করণ হয়েছে। ফলে পুলিশ প্রশাসন দলীয়করণ হয়েছে এবং হচ্ছে ক্রমাগত। সেই জায়গায় স্থানীয় সরকার এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় সুষ্ঠুভাবে করা সম্ভব না।
মতবিনিময় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীবসহ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আজ ২৮ অক্টোবর (বুধবার) দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ জামা ...
ডেস্ক রিপোর্ট: গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর সভাপতি জিকো ত্রিপুরা সাবেক ডিওয়াইএফ কর্মী সবিরণ চাকমার (৩৭) বিরুদ্ধে মামলা না থাকার পরও তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অব ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে মব হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) রাত প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে। সিপিবির অভিয ...
স্টাফ রিপোর্টার: সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পুলিশ পিছপা হবে না,পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি ( ...
সব মন্তব্য
No Comments