রংপুর অফিস: ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির মোট ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। কেন্দ্রভিত্তিক হিসাবে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।
উপনির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৫ জন প্রার্থী। তারা হলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. খাদেমুল ইসলাম, আবদুল আলীম নিজামী ও হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়। গত ২০ আগস্ট তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন, এরই ধারাবাহিকতায় আজ এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে গঠিত মনিটরিং সেল থেকে ভোটকেন্দ্র, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদের ৫ হাজার ৬৯০ শব্দের মধ্যে বর্তমান সরকার কয়টি অক্ষর বাস্তবায়ন করেছে, তার হিসাব জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান ...
রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ...
ফরিদপুর অফিস: সাংগঠনিক অগ্রগতি ও আগামী নির্বাচনের পরিকল্পনা নিয়ে ঢাকা বিভাগ দক্ষিণ অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক- পার্টি এনসিপি। সভার শুরুতে গণমাধ্যমকর্মীদের ব্রিফি ...
স্টাফ রিপোর্টার: আজ ২৮ অক্টোবর (বুধবার) দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ জামা ...
সব মন্তব্য
No Comments