ডেস্ক রিপোর্ট: মুক্তিযোদ্ধাদের দাবি বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটির পক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিএলএফ-মুজিববাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পের ইনচার্জ বীরমুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু এমপি আজ ২৪ নভেম্বর বৃহস্পতিবার এক বিবৃতিতে আগামী ১ ডিসেম্বর ২০২২ রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। জনাব হাসানুল হক ইনু এমপি মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দল-সামাজিক-সাংস্কৃতিক-ছাত্র-যুব-নারী-পেশাজীবী সংগঠন এবং মুক্তিযোদ্ধা সংগঠনসমূহকে দেশের সকল জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধাদের সমাধি, বধ্যভূমি, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানসমূহে পুস্পস্তবক অর্পণ ও বৃক্ষ রোপন, মুক্তিযোদ্ধাদের উপহার দিয়ে শ্রদ্ধা নিবেদন, শিশু-কিশোরদের জন্য বীরমুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের গল্প বলার অনুষ্ঠান, র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদায় ১ ডিসেম্বর ২০২২ মুক্তিযোদ্ধা দিবস পালন করার জন্য আহ্বান জানিয়েছেন।
এখানে উল্লেখ্য, ২০০৪ সালের ১২ জানুয়ারি ঐতিহাসিক পল্টন ময়দানে জাসদের উদ্যোগে অনুষ্ঠিত ঐতিহাসিক মুক্তিযোদ্ধা সমাবেশে অংশগ্রহণকারী দল-মত নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধার সম্মিলিত প্রস্তাবে প্রতি বছর মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরের ১ তারিখে মুক্তিযোদ্ধা দিবস পালনের সিদ্ধান্ত হয়েছিল। মুক্তিযোদ্ধা সমাবেশের সিদ্ধান্ত অনুযায়ী ঐ বছরই অর্থ্যাৎ ২০০৪ সালের ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালনের লক্ষ্যে মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে এম শফি উল্লাহ (অব:), বিএলএফ-মুজিব বাহিনীর অন্যতম অধিনায়ক আব্দুর রাজ্জাক, বিএলএফ মুজিব বাহিনীর অন্যতম অধিনায়ক তোফায়েল আহমেদ, বিএলএফ-মুজিব বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পের ইনচার্জ হাসানুল হক ইনু, আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীরমুক্তিযোদ্ধা রাশেদ খান মেননকে নিয়ে ‘মুক্তিযোদ্ধাদের দাবি বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি’ গঠিত হয়েছিল। এই কমিটির উদ্যোগেই ২০০৪ সাল থেকে প্রতি বছর ১লা ডিসেম্বর দেশব্যাপী মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়ে আসছে।
স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার নগরীর বিভিন্ন থানা এবং ও ...
ডেস্ক রিপোর্ট: বেকারত্ব ও কর্মসংস্থানের সংকট, একের পর এক মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়া, বেসরকারি খাতে চাকরির সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্যহীনতা এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ক ...
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
সব মন্তব্য
No Comments