সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে পুলিশ চেকপোস্টে পরিবহন থামানোকে কেন্দ্র করে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র নিহত হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে জামালপুর-শেরপুর ব্রিজ এলাকার দক্ষিণ পাশে সড়কে চেকপোস্টে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শেরপুরের কেন্দুয়ার চর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ। স্থানীয়রা জানায়, জুমা নামাজের সময় ওই এলাকায় চেকপোস্টের ডিউটি করছিলো পুলিশ সদস্যরা।
এসময় শেরপুরগামী একটি ট্রাককে পুলিশ দাড়াতে ইশারা করলে এর পেছনে থাকা মোটরসাইকেল পাশ কেটে চলে যাওয়ার চেষ্টা করে। অপরদিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনা স্থলেই নিহত হয় দেলোয়ার ও ইসতিয়াক আহম্মেদ। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর হামলা এবং জামালপুর-শেরপুর সড়ক অবরোধ করে।
জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments