ডেস্ক রিপোর্ট: বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল ৩১ আগস্ট বৃহস্পতিবার বেলা ৩ টায় রাজধানীর গুলিস্তানস্থ মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন—বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন—বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং বক্তব্য রাখবেন বিএনপি’র জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বরেণ্য বুদ্ধিজীবীগণ।
১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। অনুষ্ঠানে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
১ সেপ্টেম্বর বেলা ৩ টায় বিএনপি’র উদ্যোগে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হবে। র্যালীটি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্ত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে। র্যালীতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, দলের কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।
৪। অনুরুপভাবে সারাদেশের ইউনিটগুলোতে নিজ নিজ সুবিধানুযায়ী ১ সেপ্টেম্বর ২০২৩, দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। ইউনিটগুলো নিজেদের সুবিধাজনক সময়ে অনুযায়ী আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে উল্লিখিত কর্মসূচি সমূহ সফল করার জন্য অনুরোধ করা হলো।
বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ গণমাধ্যমে পাঠানো বার্তায় এ কর্মসুচির কথা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৫১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। এরমধ্যে ২৭ জনকে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্য ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া, নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর এবং ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
সব মন্তব্য
No Comments