কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঝলসে গেছে মৃতের শরীরের অধিকাংশ চামড়া। উপজেলার লতাচাপলি ইউনিয়নের খাজুরা বাহামকান্দা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। রবিবার সকালে মহিপুর থানা পুলিশ খবর পেয়ে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। এ সময় ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত রশি ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, ওই ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের ব্যবস্থা নেয়া হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ফেসবুকে ‘গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপু ...
সাতক্ষীরা প্রতিনিধি: দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা এবং স্বাধীনতা বিরোধী চক্র কর্তৃক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাঁধা দেওয়ার তীব্র প্রতিবাদে সাতক্ষীরা ...
বরিশাল অফিস : বরিশালের উজিরপুর উপজেলায় ৭৭ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে গতি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।রোববার ...
গাজীপুর প্রতিনিধি: শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যেই গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দ ...
সব মন্তব্য
No Comments