স্টাফ রিপোর্টার: এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সমাজ সংসারে একটা কথা প্রচলিত আছে বিপদে বন্ধুর পরিচয়। কিন্তু বিএনপি-জামায়াতের মধ্যে যে ঐতিহাসিক ঐক্য ও বন্ধুত্ব গড়ে উঠেছিল তা বিপদের দিনে খুব একটা কাজে লাগেনি, শুধুমাত্র বিভিন্ন নির্বাচনে বিজয় ছাড়া। বিএনপি-জামায়াতের ঐক্য যে ঠুনকো ছিল তা ২০০৬ সালের ২৮ অক্টোবর এবং ২০২৩ সালের ২৮ অক্টোবরসহ বিভিন্ন বিপদের সময়ে প্রমাণিত হয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আয়োজিত ‘রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে আওয়ামী সন্ত্রাসীদের তান্ডবে যে নৃশংস মব ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তারই প্রতিবাদ ও স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আজ এক আলোচনা সভার আয়োজন করে। ডাকসু’র ভিপি সাদিক কাইয়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী,এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব, শিক্ষক নেতা প্রফেসর আতাউর রহমান বিশ্বাস,প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন, জামায়াত নেতা ড.শফিকুল ইসলাম মাসুদ,জাহিদুর রহমান,গণঅধিকার নেতা ফারুক হাসান, শহীদ পরিবারের সদস্য, আহত নেতৃবৃন্দসহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন।
মজিবুর রহমান মঞ্জু ২৮ অক্টোবরের স্মৃতিচারণ করে বলেন, এরকম নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে ৭৫ এর পর আবার নতুন করে আওয়ামীগের ফ্যসিস্ট রাজনীতির উত্থান ঘটেছে। সেদিনের সেই উন্মত্ততায় বামপন্থী আদর্শে বিশ্বাসী কিছু রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছিল আরও বেশি হতাশাজনক। ২৮শে অক্টোবর আওয়ামীলীগের পাশবিক চরিত্র যেমনি নতুন প্রজন্মের কাছে উন্মোচিত হয়েছে তেমনি জামায়াতের রাজনৈতিক প্রজ্ঞা ও কৌশলগত অদুরদর্শিতার প্রকাশও ঘটেছে বলে মন্তব্য করেন মঞ্জু।
তিনি বলেন, লগি বৈঠা দিয়ে উন্মত্ত খুনের নেশা যে দলের কর্মীদের চরিত্র হয়ে দাঁড়ায় সে দলটি কোনভাবেই রাজনৈতিক দল হতে পারেনা। পৃথিবীর তাবৎ সন্ত্রাসবাদী দলের নামের কাতারে আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগের নাম সন্নিবেশিত হওয়া দরকার বলে তিনি মনেকরেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের দৃষ্টিআকর্ষণ করে তিনি আওয়ামীলীগকে মানবতাবিরোধী সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করার দাবি জানান।
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
সব মন্তব্য
No Comments