ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গ করে শাস্তি পেয়েছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। তাকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে ২টি ডিমেরিট পয়েন্ট।
আইসিসি এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে। গত ২৪ মাসে এটিই হৃদয়ের প্রথম ডিমেরিট পয়েন্ট পাওয়া।
ঘটনাটি ঘটে বুধবার আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর। মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশ দলের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাওয়ার সময় তাদের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানান হৃদয়। তার অভিযোগ ছিল, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, এ সময় আম্পায়ারদের সঙ্গে হৃদয়ের আচরণ ছিল আক্রমণাত্মক ও অশোভন। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করায় তিনি আইসিসির আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘন করেছেন। এটি লেভেল-১ পর্যায়ের অপরাধ।
নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন হৃদয়। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তিও তিনি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
লেভেল-১ অপরাধের ক্ষেত্রে আনুষ্ঠানিক সতর্কতা থেকে শুরু করে সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে। ২৪ মাস সময়সীমার মধ্যে কোনো খেলোয়াড় ৪টি ডিমেরিট পয়েন্ট পেলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং ওই খেলোয়াড়কে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়।
একই টেস্টে এর আগে শাস্তি পেয়েছিলেন বাংলাদেশের পেসার ইবাদত হোসেন চৌধুরী। ইনিংসের ১৭তম ওভারে ব্যাটার নিজের ক্রিজে থাকা অবস্থায় তার দিকে অনুপযুক্ত ও ঝুঁকিপূর্ণভাবে বল ছুড়ে মারার ঘটনায় আইসিসির আচরণবিধির ২.৯ ধারা লঙ্ঘনের দায়ে তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়। পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয় একটি ডিমেরিট পয়েন্ট।
সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হওয়ার কথা রয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের জন্য মাতুয়াইলে প্রায় দেড় একর জমির ওপর নতুন খেলার মাঠ নির্মাণের কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন ঢা ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। এর আগে প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফল ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের জোড় ...
স্টাফ রিপোর্টার: রেকর্ড দামে দল পেয়েও গত মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হয়নি মোস্তাফিজুর রহমান ের। এবার সেই অধ্যায় পেছনে ফেলে আবারও ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে ফেরার পথে হাঁটলেন বাংল ...
সব মন্তব্য
No Comments