কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে বেড়িয়ে এসেছে ক্ষুদার্থ একটি মেছো বাঘ। এটি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মো.ওহাব গাজীর মাছের ঘেরে পাতা জালে আটকা পরে। স্থানীয়রা বাঘটিকে পিটিয়ে মারতে চেয়েছিলো। শুক্রবার সকাল দশটার দিকে এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার সদস্যরা খবর পেয়ে ওই গ্রাম থেকে বাঘটি উদ্ধার করেন। তাদের ধারনা ক্ষুদার্থ এ মাঝ বয়সী মেছো বাঘটি খাবারের সন্ধানে ঘেরের পাড়ে এসেছিলো।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার মো.রাকায়েত আহসান জানান, মেছো বাঘটিকে স্থানীয়রা পিটিয়ে মারার আগেই তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। দেখে মনে হচ্ছে এটি অনেকটা ক্ষুদার্থ। প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হবে। এর আগেও তারা বেশকিছু বন্য প্রানী সাধারন মানুষের কাছ থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বলে তিনি জানিয়েছেন ।
কলাপাড়া উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.মনিরুল হক মনি জানান, মেছো বাঘটি উদ্ধারের সময় বন বিভাগের কর্মীরা এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের সহযোগিতা করেছে। রাতেই বনে অবমুক্ত করা হবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments