স্টাফ রিপোটার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত ১৪ বছর ধরে নির্বিচারে গ্রেফতার, ব্যাপকভাবে নির্যাতন, নারকীয় অত্যাচার, নারী নির্যাতন, বেছে বেছে খুনের মাধ্যমে গায়ের জোরে বন্দুকের নলের মুখে ক্ষমতার যে ময়ুর সিংহাসন পেতেছে তা এখন উল্টে যাওয়ার উপক্রম হয়েছে। ক্রুদ্ধ জনগণ ক্ষোভে-দ্রোহে ফুঁসে উঠেছে। জনগণ পতনের ক্ষণ গনণা করছে। লুটপাট করা অর্থ-বিত্তে আওয়ামী নেতা-মন্ত্রীদের পরম সুখের জীবন-যাপন ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কায় তারা অস্থির উদভ্রান্ত ও বেপরোয়া হয়ে গেছে। তারা পরিমিতবোধ ও স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলেছে। চরম অনিশ্চয়তায় ভুগছে। আজ ১০ নভেম্বর এক প্রেস ব্রিফিং এ একথা বলেন তিনি। ৷
তিনি বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করতে যেসব ভয়ানক পন্থা অবলম্বন করেছিল, এখন সেই একই পথে নেমেছে আওয়ামী মাফিয়া সরকার। দমন-পীড়ণ, মধ্যরাতে তুলে নিয়ে যাওয়া, গুম-খুন-জঙ্গি নাটক শুরু করেছে আবারো। গণতন্ত্রের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দাম্ভিকতা ও মিথ্যার বেসাতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার কৌশল নিয়েছে তারা। পাশাপাশি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের, পাইকারি হারে গ্রেফতার ও রিমান্ডে নির্যাতন চালিয়ে দেশটাকে নরকে পরিণত করেছে সরকার।
বিএনপির এ সিনিয়র নেতা অভিযোগ করেন, জামিন বাতিল করে গতকাল বিএনপি’র কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন-কে কারাগারে পাঠানো হয়েছে। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা যথাক্রমে আলী আকবর চুন্নু ও রফিক হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। তিন দিন আগে গ্রেফতার করা হয়েছে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে। গ্রেফতার করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক সাবেক কমিশনার হারুন উর রশীদসহ অনেক নেতাকর্মীকে। এছাড়াও, সিলেট জেলায় গত ৬ নভেম্বর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ২০০/২৫০ জনের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার নগরীর বিভিন্ন থানা এবং ও ...
ডেস্ক রিপোর্ট: বেকারত্ব ও কর্মসংস্থানের সংকট, একের পর এক মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়া, বেসরকারি খাতে চাকরির সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্যহীনতা এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ক ...
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
সব মন্তব্য
No Comments