ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ ১৭ আগষ্ট বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, চিহ্নিত যুদ্ধাপরাধী সাঈদীর পক্ষে সাফাই গাওয়া তারেক-ফখরুলের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। ইনু-শিরীন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে খুন-ধর্ষন-অগ্নিসংযোগ-লুটপাটসহ মানবতা বিরোধী অপরাধে, দেশের প্রচলিত আইনঅনুযায়ী প্রকাশ্য আদালত ‘আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনালে’ দেলোয়ার হোসেন সাঈদীর বিচার অনুষ্ঠিত হয়। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকাশ্য আদালতে, দেশী বিদেশীদের পর্যবেক্ষদের উপস্থিতিতে, প্রত্যক্ষ সাক্ষীদের দীর্ঘ সাওয়াল জবাব, আইনজীবীদের যুক্তি-তর্ক শেষে দোষী সাব্যস্ত করে কুখ্যাত রাজাকার দেলোয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদ- দেয়। কিন্তু বিএনপি’র তারেক-ফখরুলরা এ বিচারকে ‘রাজরোষ’ অভিহিত করে দেশের আইন এবং যুদ্ধাপরাধীদের বিচারকে অস্বীকার করেছে এবং বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রায়শ চালিয়েছেন। তারা বলেন, আমৃত্যু সাজাভোগী ৮৪বছর বয়সে দেলোয়ার হোসেন সাঈদীর হার্টএ্যাটাকে স্বাভাবিক মৃত্যুকে চিকিৎসাবিহীন মৃত্যু বলে দেশের চিকিৎসা ব্যবস্থা অবজ্ঞা করেছে। নেতৃবৃন্দ বলেন, যুদ্ধাপরাধের বিচারকে রাজরোষ, স্বাভিক মৃত্যুকে অস্বাভবিক মৃত্যু, স্বীকৃত কোন প্রতিষ্ঠানিক শিক্ষা না থাকার পরও দেলোয়ার হোসেন সাঈদীকে ‘ইসলামী স্কলার’ বলাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, বিএনপি-জামাত-তারক-ফখরুলরা বাংলাদেশ রাষ্ট্র-মুক্তিযুদ্ধ-সংবিধান-জাতির পিতা-আইন-কানুন-বিচার ব্যবস্থা কিছুই মানেনা। এরা বাংলাদেশ রাষ্ট্রে আদিশত্রু রাজাকার-আলবদর-যুদ্ধাপরাধী জামাতের সঙ্গী আশ্রয়-প্রশ্রয়-মদদাতা। জাসদ নেতৃদ্বয় বলেন, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সাজাখাটা দেলোয়ার হোসাইন সাঈদীর প্রকাশ্যে সমর্থনদানকারী দল বিএনপি এবং নেতা তারেক-ফখরুলের বাংলাদেশের রাজনীতি করার কোন অধিকার নেই।
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৫১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। এরমধ্যে ২৭ জনকে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্য ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া, নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর এবং ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
সব মন্তব্য
No Comments