মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলার চিলা ইউনিয়নের সাতশো একর কৃষিজমি রক্ষার দাবীতে উপজেলা নির্বাহি অফিসারকে স্মারকলিপি দিলেন কৃষকরা। মোংলা বন্দর কর্তৃক পশুর নদীর ড্রেজিংয়ের বালু ফেলে সাতশো একর কৃষিজমির ক্ষতি না করার দাবীতে ১৭ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় মোংলা উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের কাছে কৃষকরা স্মারকলিপি দেন। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, কৃষিজমির মালিক মাফতুন আহমেদ মুকুল, জালাল উদ্দিন, হুমায়ুন কবির, আবু হানিফ ফকির, মুকুল শিকদার, মোঃ আলম গাজী, বিজন কুমার বৈদ্য প্রমূখ। স্মারকলিপি প্রদানকালে কৃষকরা বলেন আমরা বংশ পরম্পরায় নিজেদের জমিতে ধান ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছি। আমাদের জমিতে মোংলা বন্দরকে পশুর নদীর ড্রেজিংয়ের বালু ফেলতে দেবো না। আমরা কোন ক্ষতিপূরণও চাই না। ধান ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতে চাই। কৃষকরা আরো বলেন কোন ধরনের আলাপ-আলোচনা ছাড়াই বন্দর কর্তৃপক্ষ ২৫/৩০ ফুট ডাইক নির্মান করে বালু ফেলছে। এরফলে প্রবাহমান সরকারি খাল ভরাট হয়ে যাচ্ছে। রাস্তা মানুষের চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। আশেপাশের মৎস্য খামার ক্ষতি হচ্ছে। স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার বলেন রাস্তা থেকে ৫/৬ ফুটের বেশী উচু ডাইক নির্মান করার কথা না। এবিষয়টি বন্দরকে জানাবো। বন্দরের চ্যানেলের স্বার্থে ড্রেজিংয়ের কার্যক্রম চলমান রাখতে হবে। তবে জমির মালিকরা যাতে ক্ষতিপূরণ পায় এবং কম ক্ষতিগ্রস্ত হয় সে ব্যাপারে আমরা সহযোগিতা করবো।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৪৪০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বোয়ালমারী উপজেলায় লিজ নেওয়া জমি নিয়ে বিরোধের জেরে পানের বরজে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে প্রায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দুই পানচাষী। ঘটনাটি ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ ইরানের সাথে চলমান যুদ্ধের প্রভাব ধীরে ধীরে বাংলাদেশের কৃষিখাতে পড়তে শুরু করেছে। জ্বালানি ও সারের বৈশ্বিক সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় উৎপাদন ব্যয় বাড়ার আশঙ্কার পাশা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: চলতি মৌসুমে ফরিদপুর জেলায় পেঁয়াজের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি ফোটানোর কথা ছিল। কিন্তু বাস্তবতা হয়েছে তার উল্টো—বাজারে আশানুরূপ দাম না থাকায় লাভের বদলে লোকসানের ভার বইতে হচ ...
সব মন্তব্য
No Comments