জাতীয় নির্বাচন
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো সিল করে সংশ্লিষ্ট গণনাকেন্দ্রে পাঠানো হয়েছে এবং বিভিন্ন জেলায় ভোট গণনা শুরু হয়েছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, পাহাড়ি ও দুর্গম এলাকায় ব্যালট বাক্স পৌঁছাতে সময় লাগায় চূড়ান্ত ফল প্রকাশে কয়েক দিন সময় লাগতে পারে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে মোট নিবন্ধিত ভোটার ছিলেন প্রায় ১ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৬৮৯ জন। এর মধ্যে আনুমানিক প্রায় ৬০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দেশজুড়ে ২৩ হাজারের বেশি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তরুণ ভোটারদের অংশগ্রহণ এবার তুলনামূলকভাবে বেশি ছিল বলে পর্যবেক্ষকদের ধারণা।
২৭৫ আসনের জাতীয় সংসদের এই নির্বাচনে মোট ৬৮টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সরাসরি ও আনুপাতিক দুই পদ্ধতি মিলিয়ে মোট ৬ হাজার ৫৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনে অংশ নিয়েছেন। সংসদের ২৭৫ আসনের মধ্যে ১৬৫টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবে এবং বাকি ১১০টি আসন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্ধারিত হবে।
নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যদের বিভিন্ন ভোটকেন্দ্রে মোতায়েন করা হয়। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, বিচ্ছিন্ন কিছু ছোটখাটো উত্তেজনা ছাড়া বড় ধরনের সহিংসতা বা হামলার ঘটনা ঘটেনি এবং নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
২০২৫ সালে দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে দেশজুড়ে বড় ধরনের আন্দোলনের পর সরকার পতন ঘটে। সেই প্রেক্ষাপটে এই আগাম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনের ফলাফল নেপালের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি ও সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments