ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকেই আইন শৃঙ্খলা বাহিনী এবং যুবলীগ ও ছাত্রলীগকে যৌথভাবে বিরোধী দল দমনে ব্যবহার করছে। এরা খুনের নেশায় বেপরোয়া হয়ে উঠেছে। মনে হয় বিরোধী দলের অস্তিত্বই আওয়ামী লীগের জন্য হুমকি। সেজন্য তারা বিএনপিসহ বিরোধী দল ও ভিন্ন মতকে দেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য গভীর মাষ্টারপ্ল্যান অনুযায়ী কাজ করে যাচ্ছে। আওয়ামী সন্ত্রাসের ধারাবাহিক পৈশাচিকতার নির্মম শিকার হলেন ফুলতলা থানাধীন ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাজ্জাদুর রহমান জিকো। আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা টেন্ডারবাজী, চাঁদাবাজী, দখল, লুটপাট, নিয়োগ বানিজ্য, দলীয়করণ ইত্যাদির দ্বারা রাজনীতিকে দূর্বৃত্তপীড়িত করে এখন তাদের এসব অপকর্মের বিরুদ্ধে কেউ যেন সোচ্চার না হতে পারে সেজন্য তারা বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করা শুরু করেছে। এরা এমন এক লোভ ও লুটের সংস্কৃতি চালু করেছে যেটা টিকিয়ে রাখার জন্য তারা জনপদের পর জনপদ বিরোধী শক্তির রক্ত ঝরাচ্ছে। সাজ্জাদুর রহমান জিকো’র এই আত্মত্যাগ দেশের সংগ্রামী জনগণকে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা যোগাবে।”
আজ এক শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি মহাসচিব অবিলম্বে সাজ্জাদুর রহমান জিকো-কে হত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। তিনি সাজ্জাদুর রহমান জিকো’র মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।
ডেস্ক রিপোর্ট: হাসানুল হক ইনুর পক্ষের সাফাই সাক্ষী অ্যাডভোকেট জয়দেব বিশ্বাসের ওপর কুষ্টিয়ায় বিএনপির হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ বুধবার ১ জুলাই জাসদ কেন্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রায়ের বাজারের গণকবর জিয়ারত করেছেন। মঙ্গলবার ১ জুলাই বিকেলে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় করা হত্যাচেষ্টা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধব ...
ডেস্ক রিপোর্ট: ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অর্থনীতিকে পুনরুদ্ধারের পরিবর্তে বিদ্যমান সংকটকে আরও দীর্ঘায়িত করবে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। জাতীয় বাজেট পাস হওয়ার পর এক তাৎক্ ...
সব মন্তব্য
No Comments