স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা উপলক্ষে ৬ জুনের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। এটাই ঈদুল আজহার সপ্তাহব্যাপী ট্রেনের অগ্রিম টিকেটের শেষ দিন।
মঙ্গলবার (২৭ মে) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।
গত ২১ মে সকাল ৮টা থেকে ট্রেনের টিকেট অনলাইনে বিক্রি শুরু হয়। এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট পাওয়া যায়। বেলা ২টা থেকে বিক্রি শুরু হয় রেলওয়ের পূর্বঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট। এবারও রেলওয়ের আন্তঃনগর ট্রেনের ৭দিনের অগ্রিম টিকেট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে।
রেলওয়ের সিদ্ধান্তনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ টিকেট বিক্রি হয় ২১ মে , ১ জুনের টিকেট বিক্রি হয় ২২ মে, ২ জুনের টিকেট বিক্রি হয় ২৩ মে, ৩ জুনের টিকেট বিক্রি হয় ২৪ মে, ৪ জুনের টিকেট বিক্রি হয় ২৫ মে, ৫ জুনের টিকেট বিক্রি হয় ২৬ মে এবং ৬ জুনের টিকেট বিক্রি হচ্ছে আজ ২৭ মে ।
ঈদ যাত্রার অগ্রিম টিকেট একজন যাত্রী একবার কিনতে পারবেন এবং ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। তবে কোন টিকেট রিফান্ড করা যাবে না।
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই বাস্তবতার মুখ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে যোগাযোগ চলছিল। তবে ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা। ফ্যাসিবাদের সুযোগ দিতে পারিন ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (১৬ আগস্ট) বেলা ১২টায় বরিশাল শহরের কাশিপুরে ১৭ কোটি টা ...
সব মন্তব্য
No Comments