সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদেরকে শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় মায়ের কোলে দেওয়া হয়েছে। মা ফৌজিয়া বেগম ও সুস্থ রয়েছেন।
নবজাতকের ওজন কিছুটা কম হওয়ায় তাদের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছিল। তাদের শারীরিক কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শনিবার রাতেই নবজাতকদের কেবিনে মায়ের কোলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দেয়া হয়েছিল।
এর আগে গত বৃহস্পতিবার রাতে সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দেন কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ গ্রামের গৃহবধূ ফৌজিয়া বেগম। ফৌজিয়ার স্বামী রহুল আমিন সৌদি প্রবাসী। তাঁদের সাড়ে তিন বছরের আরেকটি মেয়ে রয়েছে।
হাসপাতালের প্রসূতি বিভাগের প্রধান শাহানা ফেরদৌস চৌধুরী বলেন, ফৌজিয়া বেগম প্রথম সন্তান হওয়ার পর দ্বিতীয় সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু এতে বিলম্ব হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাঁরা ওষুধ খেয়েছিলেন। তিনি বলেন, একজন নারীর শরীর থেকে সাধারণত একসময়ে একটি ডিম্বাণু বের হয়। নারীর ডিম্বাণু ও পুরুষের শুক্রাণুর মিলনের ফলে গর্ভধারণ হয়। একের অধিক ডিম্বাণুর সঙ্গে একের অধিক শুক্রাণুর মিলন হলে একাধিক শিশু একসঙ্গে বেড়ে ওঠে। এ জন্য যমজ শিশু জন্মায়। অনেক সময় একটি ডিম্বাণু থেকেও যমজ শিশুর জন্ম হতে পারে।
স্টাফ রিপোর্টার: এক দিনের ব্যবধানে বাংলাদেশের সরকারের শীর্ষ পর্যায়ের তিন ব্যক্তির সঙ্গে বৈঠক করে ঢাকা ছেড়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে নয়াদিল্লির উ ...
স্টাফ রিপোর্টার: আজ সচিবালয়ে মন্ত্রিসভার ১৬তম বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভিসা নীতিমালা-২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা ...
স্টাফ রিপোর্টার: মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার এবং মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং নিশ্চিতকরণ রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য। এছাড়া জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণাসহ মানব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, সঠিক সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের বি ...
সব মন্তব্য
No Comments