কেন্দুয়ায় ইউপি চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হতে চান গজনবী চয়ন, এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়

প্রকাশ : 05 Nov 2026
কেন্দুয়ায় ইউপি চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হতে চান গজনবী চয়ন, এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়

নেত্রকোণা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৪ নম্বর গড়াডোবা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা জাসাসের সদস্যসচিব গজনবী চয়ন। তাঁর আয়োজনে  আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৪ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আয়োজনে বাঁশাটি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে হযরত শাহ শেখ ইয়াহিয়া (রহ.)-এর মাজার প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

গড়াডোবা ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুল মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গজনবী চয়ন। এ ছাড়া বক্তব্য দেন মহিবুল ইসলাম রুবেল ও আব্দুল রশীদ খান।

বক্তব্যে গজনবী চয়ন বলেন, দল তাঁকে মনোনয়ন ও সমর্থন দিলে এবং ইউনিয়নবাসী তাঁকে নির্বাচিত করলে তিনি অনিয়ম ও দুর্নীতি থেকে দূরে থেকে এলাকার উন্নয়নে কাজ করবেন। এ জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।

চয়ন আরও বলেন, বর্তমান সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী তাঁকে স্নেহ করেন। দলীয় সমর্থন নিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে তিনি আশাবাদী।

আয়োজনে স্থানীয় বাসিন্দা, বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে গজনবী চয়নসহ উপস্থিত ব্যক্তিরা মাজারে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে আলোচনা সভা শেষে তাবারক বিতরণ করা হয়।



সম্পর্কিত খবর

;