ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে আজ গাইবান্ধা, গাজীপুর ও ঢাকার কেরানীগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে তিনটি অভিযান পরিচালিত হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের এ অভিযানে একটি নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী কারখানার মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়, জব্দ করা হয় ৮ হাজার ৬১৫ কেজি পলিথিন এবং একটি কারখানা সিলগালা করা হয়। একই সঙ্গে কয়েকটি সুপারশপ ও দোকানকে সতর্ক করা হয় পলিথিন ব্যবহার বন্ধে।
এছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী ঢাকার পল্লবী ও আদাবরে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে দুইটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে চারটি মামলার মাধ্যমে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং আশপাশের প্রতিষ্ঠানসমূহকে সতর্ক করা হয়। কিছু নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশও দেওয়া হয়।
শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী রাজবাড়ী ও ঢাকার দারুস সালাম এলাকায় তিনটি মোবাইল কোর্ট পরিচালনায় ১১টি মামলার মাধ্যমে মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট চালকদের সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।
এছাড়া কালো ধোঁয়া নির্গমন রোধে আজ ঢাকার দারুস সালামে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়, এতে দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় এবং পরিবহন চালকদের সতর্ক করা হয়।
দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
স্টাফ রিপোর্টার: ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা আহরণে নিষেধাজ্ঞা। আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত চলবে এই ৮ মাস মেয়াদি নিষে ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ ও ন্যায্য অধিকার আদায়ে বিশ্ব দরবারে তরুণদের কণ্ঠ সোচ্চার করার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ ও বিশিষ্টজনরা।শনিবার রাজধানীর লালমাটিয়া হা ...
স্টাফ রিপোর্টার: এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের যেন আরও একটি বছর নষ্ট না হয়, সে বিষয়টি বিব ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার ৩১ অক্টোবর ২০২৬ সকাল ৬টায় এটি দক্ষি ...
সব মন্তব্য
No Comments