স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, মানুষ এখন ভোট দিতে চায়। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের সকলকে ঐকবদ্ধ ভাবে কাজ করতে হবে।
রবিবার ( ২৯ জুন) পল্লবী থানা ও রূপনগর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা জামান বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা সবাইকে নিয়েই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। দলে দলীয় ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বিএনপি কখনোই অন্যায়, বিশৃঙ্খলা কিংবা চাঁদাবাজিকে প্রশ্রয় দেয় না। যারা এসব অপকর্মে জড়িত তাদের জন্য বিএনপিতে কোনো জায়গা নেই।
তিনি সাবধান করে বলেন, “অনেকেই আগে আওয়ামী লীগ করতো, এখন বলছে আমরা বিএনপি করি। কিন্তু আওয়ামী লীগে থেকে যারা সুবিধা নিয়েছে, অন্যায় করেছে—তাদের বিএনপিতে স্থান দেওয়া যাবে না। দলে আসতে হলে ত্যাগ ও সততার প্রমাণ রাখতে হবে।”
মোস্তফা জামান তৃণমূলের নেতাকর্মীদের উদ্দীপ্ত করে বলেন, “দলকে গড়ে তুলতে হলে বিশ্বাস, আস্থা এবং আদর্শকে ধারণ করতে হবে। আর সেই লক্ষ্যে আমরা একসাথে কাজ করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। এছাড়াও মহানগর উত্তর বিএনপি ও বিভিন্ন থানা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments