মাহমুদুর রহমান(তুরান) : অসহায় দারিদ্র শতাধীক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি) টেকেরহাট শাখার উদ্যোগে বুধবার (১৮ জানুয়ারি) সকালে এসব কম্বল বিতরণ করা হয়।
টেকেরহাট বন্দর এলাকার মিঙ্ক ভিটা রোডের লস্কর প্লাজায় ব্যাংকের শাখায় কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকেরহাট শাখা ব্যবস্থাপক জনাব ওমর ফারুক।
এসময়, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ মোল্লা , রাজৈর পৌরসভার মেয়র জনাব নাজমা রশিদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী শেখ, টেকেরহাট বন্দর বণিক সমিতির সভাপতি জনাব বাকী মিয়া ও সেক্রেটারি জনাব কেরামত আলী ফকির , মাদারীপুর উপ শাখার ব্যবস্থাপক জনাব জাকারিয়া মাহবুব সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনআরবিসি ব্যাংকের পক্ষে ফরিদপুর ভাংগা শাখার ব্যবস্থাপক জনাব আব্দুল হালিম, তার বক্তব্যে বলেন, আত্মমানবতার সেবায় এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক এক অনন্য অবদান রেখে চলেছে। শীতার্ত ও অসহায় মানুষের সেবার মানসিকতা নিয়ে পাশে দাঁড়িয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। আগামীতে তার পথ চলা আরো এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন। ব্যাংকের করপোরের্ট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এই কম্বল প্রদান করা হয়। এছাড়া ব্যাংকটি শিক্ষা, চিকিৎসা, প্রাকৃতিক বিপর্যয়সহ মানুষের বিভিন্ন প্রয়োজনে সিএসআর তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে।
কম্বল নিতে আসা অসহায় সবার চোখেমুখে ছিলো পরম তৃপ্তি আর আনন্দের ছাপ। এসময় কম্বল পেয়ে আনন্দে আপ্লুত হন অনেকে।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments