স্টাফ রিপোটার: গত একান্ন বছরে দেশে বিদেশি কূটনৈতিকদের প্রটোকল প্রত্যাহারের মতো কোন ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মোশাররফ হোসেন।
বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপি পদযাত্রা কর্মসূচির পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম, বিএনপি নেতা তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষ সাড়ে তিনটার দিকে পদযাত্রা শুরু করে নেতাকর্মীরা। মহানগরের পদযাত্রা উত্তর বাড্ডা শাহজাদপুর সুবাস্ত টাওয়ার সামনে থেকে শুরু করে রামপুরা হয়ে মালিবাগ আবুল হোটেল মোড়ে এসে শেষ হবে।
ড মোশাররফ বলেন, বাংলাদেশে এখন উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত দুর্নীতি। দেশের অর্থ পাচার করে সব শুন্য করে দিয়েছে। দেশের মানুষ আজ দুবেলা পেট পুরে খেতে পারে না। মধ্যবিত্ত আজ গরীব হয়ে যাচ্ছে। সরকার নিজেদের ইচ্ছামতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করেছে।
তিনি বলেন, এ সরকারের আমলে দেশের মানুষ ভোট দিতে যায় না। গত কয়েকদিন আগে একটি উপনির্বাচনে শুধু ১৪ শতাংশ ভোট পড়েছে। এতে বোঝা যায় কেউ এ সরকারে অধীনে ভোট দিতে চায় না। শেখ হাসিনা ক্ষমতার থাকতে আর কোন ভোট হতে দিবো না। জনগণ তা হতে দিবে না।
বিএনপির সিনিয়র এই নেতা বলেন, একটাই দফা এই সরকারকে হটাতে হবে। কোন স্বৈরাচার এমনি এমনি যায় না। তাকে হটাতে হয়। তাই এ সরকরকে হটাতে গণঅভ্যুত্থানের কোন বিকল্প নাই। এজন্য আপনারা প্রস্তুতি নেন।
বিদেশিদের প্রটোকল প্রত্যাহার বিষয়ে মোশাররফ হোসেন বলেন, গত একান্ন বছরে দেশে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। সরকার বিদেশিদের কাছে ধর্না দিয়ে কোন লাভ পায়নি। তাই সরকার পাগল হয়ে গেছে। আপনারা সজাগ থাকুন। কোন ষড়যন্ত্র বা ফাঁদে পা দিবে না। সরকারকে হটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। ইনশাআল্লাহ
সভাপতির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, আমরা সরকারকে বার্তা দিতে চাই, জনগণের চোঁখের ভাষা বুঝুন। আগের মতো আর ভোট হতে দিবো না। আগামী নির্বাচন কোনোভাবে এই সরকারের অধীনে হবে না। করতে দিবো না। শরীরে একফোঁটা রক্ত থাকে জনগণ এই সরকারের অধীনে ভোট দিতে দিবে না।
সরকারকেও ওই লাল দালানে ঢুকতে হবে এমন হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, আমাদের কাছে জেলখানা এখন পান্তা ভাত। আমরা আর ভয় করিনা। আপনারা ভয় পাবেন না। এবার সরকারকে টেনে হেঁচড়ে নামাবো। জনগণ নামিয়ে ছাড়বে। যতই জেল আর মিথ্যা মামলার রায় দিক, কোন লাভ হবে না। সরকার কে ক্ষমতা ছাড়তে হবে। এখনও সময় আছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে দিন।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ঢাকায় বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিকসহ তিন শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে জিপিও মোড়ে অবস্থিত দল ...
সব মন্তব্য
No Comments