স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশন প্রস্তাবিত সংস্কার সমূহ বিএনপি ঘোষিত সংস্কারের বাইরে নয়। বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালীদেশে পরিণত হবে।
তিনি বলেন, আগামী দিনের সংবিধান ও সংস্কার জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতেই গঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে।
রবিবার পুরান ঢাকার চকবাজার থানাস্থ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে বিএনপি'র ৪৭ তন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিস্কার, পরিচ্ছন্নতা ও বৃদ্ধরোপন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল ইসলাম বলেন, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্রকে বিপদগামী করার জন্য দেশ-বিদেশ থেকে নানা ষড়যন্ত্র চলছে। পলাতক স্বৈরাচার ও রাষ্ট্রবিরোধী শক্তি তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে না যেতে পারে।
তিনি বলেন, এই ষড়যন্ত্র রুখতে হলে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। জনগণের শক্তির সামনে কোনো ষড়যন্ত্র টিকবে না। অতীতেও দুর্যোগ-দুর্বিপাকে জনগণই সিদ্ধান্ত নিয়েছে। ৩৬ জুলাইয়ের আন্দোলনও জনগণের অংশগ্রহণে এক দফার আন্দোলনে রূপ নেয়। ভবিষ্যতেও জনগণই জয়ী হবে, গণতন্ত্র জয়ী হবে।
মহানগর দক্ষিণ বিএনপির এই সিনিয়র নেতা বলেন, পিআর পদ্ধতি কোনমতেই জনগণের মতামতকে প্রাধান্য দিবে না। জনগণ স্থানীয় প্রার্থীকে দেখে দলীয় প্রতীকে ভোট দিবে। কিন্তু পিআর পদ্ধতি জনগণের সেই মতামতকে মূল্যায়ন করে না। তাই জনগণ পিআর পদ্ধতি বুঝে না, চায়ও না। বিএনপি নির্বাচনে আসবে এবং যথাসময়ে নির্বাচন হবে। সুতরাং পিআর পদ্ধতি চেয়ে নির্বাচন বানচাল করার সুযোগ জনগণ দিবে না।
চকবাজার থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি সভাপতি হাজী মোঃ টিপু সুলতানের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইদ হাসান মিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, শেখ সফিউদ্দিন আহম্মেদ সেন্টু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য শামসুন নাহার ভুইয়া, চকবাজার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রাসেল।
রংপুর অফিস: গণভোট ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি অভিযোগ করেন, জনগণকে দেওয়া গণরায় কার্যকর না করে তা বাতিলের উ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তফশিল ঘোষণার পরই রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কা ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি বামপন্থী, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমন্বয়ে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে পাস হয়েছে স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি সংশোধনী আইন, যার ফলে ভবিষ্যতে পৌরসভা নির্বাচনে আর দলীয় প্রতীক ব্যবহার করা হবে না।
বৃহস্পতিবার (৯ এ ...
সব মন্তব্য
No Comments