রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর নির্দেশনা এক ইঞ্চি জমি অনাবাদি থাকবে না বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তার সরকারি বাসভবন ক্যাম্পাসের আশ-পাশে থাকা পরিত্যক্ত ও পতিত জমিতে বিভিন্ন প্রজাতির শস্য ও বিভিন্ন সবজি চাষ করে চমক সৃষ্টি করেছেন। উপজেলা চত্বরের অনেককে দিয়ে করিয়েছেন এসব চাষাবাদ।
এবং তিনি নিজেও সবজি বাগান করে হয়েছেন প্রশংসিত। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান গত ৩ মাস আগে এ উপজেলায় যোগদান করেছেন, এরইমধ্যে নিজ উদ্যোগে ক্যাম্পাসের ভিতরে পরিত্যক্ত প্রায় দুই একর জমিতে বিভিন্ন জাতের শস্য ও সবজি আবাদ করে চমক সৃষ্টি করেছেন। এদের মধ্যে রয়েছে গম, সরিষা, আলু, বেগুন, টমেটো, ফুলকপি-বাঁধাকপি, পিঁয়াজ, রসুন, মটরশুঁটিসহ বিভিন্ন জাতের শাক। এর পাশাপাশি একটি অব্যবহৃত ছোট পুকুর সংস্কার করে সেটিতে দেশি পোনামাছ ছেড়েছেন। এতে করে একদিকে যেমন পরিষদের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী তাদের নিজের সবজির চাহিদা মেটায় অপরদিকে উপজেলা পরিষদ থাকে পরিষ্কার ও পরিচ্ছন্ন।
এ ব্যাপরে রাণীশংকৈল ইউএনও রকিবুল হাসান এ
প্রতিনিধিকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে এক ইঞ্চিও জমি ফেলে রাখা যাবে না তাই এই প্রচেষ্টা।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments