মো.পাভেল ইসলাম রাজশাহী: ঢাকা থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ১৯০ জনকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে ট্রেনটিতে অভিযান পরিচালনা করেন পশ্চিমাঞ্চল রেলের জিএম অসিম কুমার তালুকদার।
রেল সূত্র জানায়, ঢাকা-রাজশাহী রুটে চারটি ট্রেন সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন যাতায়াত করে। ট্রেন প্রতি আসন প্রায় এক হাজার। তবে স্ট্যান্ডিং টিকেটসহ ট্রেনে যাতায়াত করে অন্তত এক হাজার ৫০০ জন যাত্রী। প্রতি টিপে ট্রেনের টিকেট বিক্রি হয় পাঁচ লক্ষাধিক টাকা।
এ বিষয়ে জিএম অসিম কুমার তালুকদার বলেন, ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ভোর ৬টার পর যাত্রীদের নিয়ে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়। দাপ্তরিক কাজ সেরে আমিও ওই ট্রেনেই রাজশাহীতে ফিরছিলাম। জয়দেবপুর স্টেশনে ট্রেনটি পৌঁছালে মানুষের ঢল দেখে বিনা টিকিটের যাত্রীদের সংখ্যা বেশি মনে হয়। তাই ট্রেন চেক করা হয়। ১৯০ জন বিনা টিকিটের যাত্রীকে ৪১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সড়কে থ্রী হুইলার, ব্যটারী চালিত অটোরিকশা বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে এই বাস টার্ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উজিরপুর উপজেলা বিএনপি।সোমবার (২ ন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : জরুরি মুহুর্তে রক্তদাতা না পেয়ে দিশেহারা হয়ে পরেছিলেন রোগীর স্বজনরা। এসময় মুমূর্ষ ওই রোগীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের উজিরপুর উপজেলা স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ফেসবুকে ‘গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপু ...
সব মন্তব্য
No Comments