উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরনের উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। ২২ এপ্রিল শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে ২০২১-২২ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ১/২০২২-২৩ মৌসুমে বিনামূল্যে কৃষকদের মাঝে উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ তৌহিদ প্রমুখ। সভায় জন প্রতি কৃষককে ০৫ কেজি আউশ বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments