সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলায় অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি' এ স্লোগানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ে মহড়া, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১০টায় উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ কর্মসূচির আয়োজন করে। সকালে তানোর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল মহড়া দেয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও বিল্লাল হোসেনের সভাপতিত্ব আলোচনা সভা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ টি এম কাওছার আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, ফায়ার সার্ভিসের তানোর স্টেশনের লিডার মিজানুর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন।অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments