রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা যুবদলের উদ্যোগে দিনটি জাঁকজমকপূর্ণ ভাবে পালন করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জেলা যুবদলের দলীয় কার্যালয়ের সামনে থেকে ঝালকাঠী শহরে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা যুবদল ছাড়াও সকল উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, জাতীয় ও দলীয় পতাকা হাতে অংশ নেন। র্যালি চলাকালে নেতাকর্মীরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও দলীয় বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
ঝালকাঠি প্রেসক্লাবের সামনে র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে
জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ন আহবায়ক আনিসুর রহমান পান্নু, যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
চট্টগ্রাম অফিস: আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি দিয়েছে সরকার। ড. ইউনুস সরকারের সময়ে উপদেষ্টা রিজওয়ানা হাসানের করা রাতযাপনের নিষেধাজ্ঞা আর নেই। নতুন আদেশ অন ...
পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের কন্যাখ্যাত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (মঙ্গলবার ২৭ অক্টোবর) সকাল ৯টার দি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নে প্রায় আট মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পদ্মা নদীর তলদেশ দিয়ে স্থাপন করা সাবমেরিন ক্যাবলে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎহী ...
সব মন্তব্য
No Comments