রংপুর অফিস: মৎস্য উৎপাদন বাড়াতে মৎস্য অভয়াশ্রম বৃদ্ধির আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার বলেছেন, দেশীয় মাছ খাদ্য তালিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীভাবে মৎস্য উৎপাদন বৃদ্ধি করা যায় সেলক্ষ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিনিয়ত কাজ করছে।
শনিবার (৩০শে নভেম্বর) বিকালে রংপুরের গংগাচড়া উপজেলার কচুয়া বাজারে কেএন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় মৎস্যজীবী ও প্রান্তিক খামারিদের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
স্হানীয় মৎস্যজীবীরা জেলে কার্ড বৃদ্ধি, ইলিশ মৌসুমে খাদ্য নিরাপত্তা, মৎস্য অভয়াশ্রম, তিস্তা নদী খননের ওপর গুরুত্বারোপ করেন। এসময় প্রান্তিক খামারিরা বলেন, তিস্তার চরাঞ্চলে মহিষের ভাল সম্ভাবনা আছে। এখানে মহিষ গবেষণা কেন্দ্র স্থাপনের অনুরোধ জানান। তারা বলেন, ভুট্টা গাছ থেকে তৈরি হচ্ছে উৎকৃষ্টমানের গো-খাদ্য। যা সারা বছর ডেইরি খামারি ও গরু পালনকারীদের গো-খাদ্যের যোগান দিতে পারে। ভুট্টা গাছ থেকে উৎকৃষ্টমানের গো-খাদ্য তৈরি পদ্ধতি গংগাচড়াতে চালুর জন্য অনুরোধ করেন তারা।
বক্তারা বলেন, তিস্তার পানি প্রবাহ কমে যাওয়ায় পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে। শুধু পরিবেশ নয় অর্থনীতিতে ভীষণ প্রভাব পড়ছে যার ফলে তিস্তা অববাহিকার মানুষকে এ যন্ত্রণা সহ্য করতে হচ্ছে।
এসময় উপদেষ্টা বলেন, তিস্তার এ দুঃখ লাঘবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সাথে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে করণীয় বিষয়ে উত্থাপন করা হবে। উপদেষ্টা আরো বলেন, এ অঞ্চলের মৎস্যজীবী ও প্রান্তিক খামারিদের জন্য সরকার কাজ করে যাচ্ছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে সম্পন্ন হওয়ায় ইলিশ এখন তিস্তায় পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ইলিশ সংরক্ষণ অভিযানে আগামীতে ৪০ কেজি মাসিক ভিজিএফ এর পরিবর্তে ৫০ কেজি এবং ২৫ কেজি এর পরিবর্তে ৪০ কেজি চাল বরাদ্দ দেয়ার জন্য উদ্যোগ নেয়া হয়েছে।
গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন তিস্তা নদীরক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)'র প্রকল্প পরিচালক ডাঃ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুরের পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম, মৎস্য অধিদপ্তর রংপুরের উপপরিচালক মোঃ সাইফুদ্দিন ইয়াহিয়া প্রমুখ। গণসমাবেশে স্থানীয় মৎস্যজীবী, প্রান্তিক খামারি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে ৭০ শতক জমিতে পেঁপে চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন তিন যুবক। তাদের বাগানে ৭০০টির বেশি গাছ রয়েছে, ইতোমধ্যে ১ লাখ ৮০ হাজার টাকার ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নিরাপদ খাদ্য উৎপাদন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোণার মদন উপজেলায় কৃষিপ্রতিবেশবিদ্যা (এগ্রোইকোলজি), জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ববিষয় ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় কৃষি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র ঢাকায় ১৮তম পরিচালনা পর্ষদের (গভর্নিং বোর্ড) সভার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষিকাজের ব্যয় বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ফরিদপুরের কৃষকেরা। জমি চাষ, সেচ, ফসল কাটা, মাড়াই ও পরিবহন—কৃষির বিভিন্ন পর্যায়ে ডিজেলচালিত যন্ত্রের ওপর ন ...
সব মন্তব্য
No Comments