ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট-২০২১’ এ চ্যাম্পিয়ন হয়েছেন চট্টগ্রাম ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল। মঙ্গলবার ফাইনালে সাতÿীরা তুফান ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলকে ২২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯৩ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে সবগুলো ওভার শেষে আট উইকেটে ৭১ রান সংগ্রহ করে সাতÿীরা। খেলায় ৪ ওভার বল করে ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাতÿীরা দলের সাজ্জাদ হোসেন। চারদিনব্যাপী এ টুর্নামেন্টে পাঁচটি জেলার ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট দল অংশ নেয়। টুর্নামেন্টে সর্বোচ্চ ৫৫ রান নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন চট্টগাম দলের এস এম শাহারিয়ার।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যারয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যÿ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার আতাউর রহমান, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড (বিসিএপিসি) এর সহ-সভাপতি ডা. আমিনুল ইসলাম ও ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান তার সঙ্গে ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সামনে ডিসেম্বর-জানুয়ারির দিকে আন্তর্জাতিক ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেই প্রতিযোগিতাকে সামনে রেখে এই টুর্নামেন্টের আয়োজন। ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শনে ফিজিক্যালি চ্যালেঞ্জড ব্যক্তিরা শারীরিকভাবে সক্ষমদের তুলনায় কোনো অংশে কম নয়। পরিচর্যা করলে একদিন তারাও দেশের জন্য সম্মান বয়ে আনবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলÿে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড (বিসিএপিসি) এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ যৌথভাবে টুর্নামেন্টটির আয়োজন করে। বিভিন্ন জেলার পাঁচটি দল নিয়ে গত শনিবার টুর্নামেন্টটি শুরু হয়।
ডেস্ক রিপোর্ট: অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আলোচনা করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভারতকে বেছে নেওয়ার পথেই এগোচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশ ...
স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৫৪ রানে অলআউট হওয়ার লজ্জা নিয়েই সফর শুরু করেছিল বাংলাদেশ। সেই ব্যর্থতাকে পেছনে ফেলে ডারউইনে ৯ উইকেটের ঐতি ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২৫ বছরের বর্ণাঢ্য পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, আগামী বছরই সম্ভবত পেশাদার ফুট ...
ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা ওভালে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রে ...
সব মন্তব্য
No Comments