সৈয়দ রাসেল আহমদ: ফিলিস্তিনী মুসলিমদের হত্যাকারী ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদের সাথে গোপন বৈঠক করে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করার অপরাধে নুরুল হক নুরুকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে সিলেট রেজিস্ট্রারী মাঠ থেকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার বিক্ষোভ মিছিল বের হয়। পরে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক ইমন ইবনে সাম্রাজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, মাসুম আহমেদ আফজল আহমদ, ইয়ামিন শেখ, তাজিম আহমদ, মুসা আহমেদ, জিসান, সামির আহমেদ, আনন্দ দেব, শিমুল আহমেদ, সুলতান সুলেমান, তাহিদ হোসেন সহ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রেকর্ড গড়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ দুটোই গত বছরের তুলনায় কমেছে।শনিবার বেলা ১১টায় ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
সব মন্তব্য
No Comments