ডেস্ক রিপাের্ট: ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে বসবে টি-টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। তার আগে দুই মাস ভার্চ্যুয়ালি সফর করবে টি-টুয়েন্টি বিশ্বকাপের ট্রফি।
সাধারণত টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দেশে ট্রফি নিয়ে যাওয়া হয়। করোনাভাইরাসের কারনে এটি সম্ভব হচ্ছে না। তাই ভার্চ্যুয়ালি সফর করবে টি-টুয়েন্টি বিশ্বকাপের ট্রফি। এটি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গতকাল টি-টুয়েন্টি বিশ্বকাপ ট্রফির ভার্চ্যুয়াল সফরটি শুরু করেন গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজে অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট।
বার্মিংহামের বিখ্যাত কবি ক্যাসি বেইলির লিখিত একটি কবিতা পাঠ করে ট্রফির সফর শুরু করেন ব্র্যাথওয়েট।
ডেস্ক রিপোর্ট: কয়েক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার ও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। শুক্রবার, ২০ নভেম্বর বুন্দেসলিগায় কোলনের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র হ ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গ করে শাস্তি পেয়েছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। তাকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে ২টি ডি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের জন্য মাতুয়াইলে প্রায় দেড় একর জমির ওপর নতুন খেলার মাঠ নির্মাণের কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন ঢা ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। এর আগে প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফল ...
সব মন্তব্য
No Comments