কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর করেছে । শুক্রবার শেষ বিকালে পৌর শহরের মাদ্রাসা রোডস্থ সমিতির অফিসে এ হামলার ঘটনা ঘটে। এসময় ভাংচুর করা হয় চেয়ার, টেবিল, টিভি, কম্পিউটার ও আসবাবপত্র। এছাড়া দুর্বৃত্তরা একটি ল্যাপটপ ও একটি প্রজেক্টর নিয়ে যায় বলে অভিযোগ করেন সমিতি’র সাধারন সম্পাদক মাহমুদুর আলম পলাশ। তিনি আরো বলেন শিক্ষক সমিতি নিয়ে প্রতিপক্ষ শিক্ষকদের সঙ্গে আদালতে একটি মামলা চলমান রয়েছে। তারাই এ হামলা চালিয়েছে বলে ধরনা করেন তিনি।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বরিশাল অফিস : বরিশালের উজিরপুর উপজেলায় ৭৭ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে গতি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।রোববার ...
গাজীপুর প্রতিনিধি: শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যেই গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দ ...
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রেকর্ড গড়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
সব মন্তব্য
No Comments