অনুপ্রবেশের অভিযোগ
ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অনুপ্রবেশের অভিযোগে ১৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশটির গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি রোড রেলস্টেশনে একটি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায় রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন ১৪ জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের কারও কাছেই ভারতে প্রবেশের বৈধ পাসপোর্ট বা প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি।
আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী এবং চারজন শিশু রয়েছে। অভিযান চলাকালে তাদের কাছ থেকে কিছু ভারতীয় পরিচয়পত্র, গয়না এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তারা কীভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছে।
এ ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments