মানুষের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে অন্তর্বতী সরকার: হিউম্যান রাইটস ওয়াচ

প্রকাশ : 22 May 2025
মানুষের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে অন্তর্বতী সরকার: হিউম্যান রাইটস ওয়াচ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্তর্বর্তকালীন সরকারের প্রণীত সাম্প্রতিক আইন মানুষের মৌলিক স্বাধীনতাকে ক্ষুন্ন করার ঝুঁকিতে ফেলেছে বলে জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ। বুধবার (২১ মে) এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে তারা।

প্রতিবেদনে বলা হয়, গত ১২ মে সন্ত্রাসবিরোধী আইনের একটি কঠোর সংশোধনী আওতায় নতুন প্রবর্তিত ক্ষমতা ব্যবহার করে আওয়ামীলীগের ওপর 'অস্থায়ী' নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে সভ, প্রকাশনা এবং অনলাইনে দলটির সমর্থনে কথা বলা। একইসঙ্গে গুম মোকাবেলায় করা খসড়া আইন আন্তর্জাতিক মানদন্ড পূরণ করে না এবং আগে ঘটে যাওয়া অপরাধের জবাবদিহিতা নিশ্চিতে যথেষ্ট নয়।

এতে আরো্ বলা হয়, শেখ হাসিনার সরকার রাজনৈতিক বিরোধী দল দমন করতে আইনি ক্ষমতার অপব্যবহার করছে। কিন্তু তার দল আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে একই পদ্ধতি ব্যবহার করাও সেই একই মৌলিক স্বাধীনতা লঙ্ঘন করবে।

সম্পর্কিত খবর

;