স্টাফ রিপোটার: বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে একতরফা প্রহসনমূলক নির্বাচন বর্জনের আহবানে রাজধানীর ধূপখোলা এলাকায় গণসংযোগ ও পথসভায় সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচন ক্ষমতাসীনদের জন্য ‘কাল’ হবে। ২০১৪ ও ২০১৮ সালের ধারাবাহিকতায় আরও একটি প্রহসনমূলক নির্বাচন অনুষ্ঠিত করার মধ্য দিয়ে ক্ষমতাসীন থাকার দিবাস্বপ্নে বিভোর আওয়ামী লীগ ও তার নির্বাচনী সঙ্গীদের ‘গণতন্ত্র হত্যা অভিযান’ দেশের মানুষ প্রতিরোধ করবে। তিনি আরও বলেন, মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার হরণ করা, লেখক-রাজনৈতিক কর্মীদের হত্যাসহ নিষ্ঠুর ফ্যাসিবাদী দমন-পীড়নের মধ্য দিয়ে ক্ষমতাসীন সরকার মুক্তিযুদ্ধের আকাক্সক্ষাকে পদদলিত করছে। তিনি বলেন, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশের বামপন্থী ও গণতান্ত্রিক শক্তি আপসহীন লড়াই পরিচালনা করবে।
আজ ২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, বিকেল ৪টায় পুরান ঢাকার ধূপখোলা মাঠ ও বাজার এলাকায় বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে একতরফা ও প্রহসনমূলক নির্বাচন বর্জনের আহবান সম্বলিত প্রচারপত্র নিয়ে গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় ধূপখোলা বাজারে সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি আবু তাহের বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, সম্পাদকমÐলীর অন্যতম সদস্য সাইফুল ইসলাম সমীর, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, বাসদ (মার্কসবাদী)’র ঢাকা নগর কমিটির নেতা মোহাম্মদ সোয়াইব প্রমুখ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্পে সশস্ত্র হামলা, ভাঙচুর, গুলি ও লুটপাটের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আ ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
সব মন্তব্য
No Comments