মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী : রাজশাহীতে ৩০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় মারুফ হাসান (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে।
শনিবার রাত পৌনে ৯টার দিকে নগরীর উপশহর নিউমার্কেট এলাকায় এ ঘটনার সময় পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে আটক করে।
এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে দুইজনকে আদালতে চালান দেয়া হয় বলে জানান বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাজহারুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন,রাজশাহীর পবা থানার বেতকুড়ি গ্রামের গোলাম মর্তুজার ছেলে মাবুদ সরকার অনিক (২৩) ও বোয়ালিয়া মডেল থানার বোষপাড়া তেতুলতলা এলাকার সেলিম আমজাদের ছেলে সাকিবুল ইসলাম স্বাধীন (২১)।
অপহরণের চেষ্টার শিকার মারুফ হোসেন প্রাইম ব্যাংকের ময়মনসিং সদর শাখায় সিনিয়র অফিসার পদে কর্মরত। তার বাড়ি রাজশাহী জেলার বাগমারা থানার মুগাইপাড়া গ্রামে। তবে তিনি নগরীর বোয়ালিয়া থানার উপশহর ১ নং সেক্টরে বসবাস করেন। সেখানে তিনি নতুন বাড়ি নির্মাণ করছেন। ছুটিতে তিনি বাড়ি আসেন।
বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ব্যাংক কর্মকর্তাকে অপহরণের চেষ্টা ও ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আটজনকে আসামী করে থানায় মামলা হয়েছে। এর মধ্যে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি পাঁচজন অজ্ঞাত আসামী। মামলায় এজাহারভুক্ত পালাতক অপর আসামীর নাম মাসুদ রানা (৪১)। তিনি বাগমারা থানার মুগাইপাড়া গ্রামের আবুল কাশেম কবিরাজের ছেলে।
ওসি বলেন,ঘটনার সময় খবর পেয়ে পুলিশ গিয়ে ফারুফ হাসানকে উদ্ধার করে। এ সময় দুইজনকে পুলিশ আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পালাতকদের পরিচয় জানার চেষ্টা হচ্ছে।
মামলার অভিযোগের বরাদ দিয়ে ওসি বলেন,আসামী অনিক ব্যাংক কর্মকর্তা মারুফ হোসেনকে বাসা থেকে ডেকে আনে নিউমার্কেট এলাকায়। সেখানে আরও কয়েকজন উপস্থিত ছিল। তারা মারুফের কাছে প্রথমে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারুফকে অপহরণ করে মোটর সাইকেলে তোলার চেষ্টা করে। এ সময় মারুফের চিৎকারে প্রত্যক্ষদর্শী একজন পুলিশকে খবর দেয়। সাথে সাথে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মারুফকে উদ্ধার করে এবং অনিক ও সাকিবুলকে আটক করে।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments