সিংড়া (নাটোর) প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়ায় খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস ও জ্বালানি সঙ্কটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান মিঠু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর বাবুল হোসেন বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ্ আল-মমিন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্পে সশস্ত্র হামলা, ভাঙচুর, গুলি ও লুটপাটের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আ ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
সব মন্তব্য
No Comments