ডেস্ক রিপোর্ট: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ এর মোবাইল ফোনের প্রোফাইলে ছবি ব্যবহার করে বিভিন্ন জনের কাছে দুষ্কৃতকারী ফোন করছে।
ভূমি মন্ত্রণালয় তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ছবি সম্বলিত মোবাইল নম্বর হতে কোনো ফোন করে কোনো কিছুর বিনিময়, কোনো কার্য সম্পাদন বা প্রলোভন দেখালে এ থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানানো হলো। উল্লেখ্য সিনিয়র সচিব মহোদয় সরকারি কাজে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
আপনার সচেতনতাই পারে এই ধরনের প্রতারণা থেকে রক্ষা করতে। আপনার পরিচিতজনদের এ বিষয়ে সতর্ক করুন।
এ ধরনের পরিস্থিতির শিকার হলে, দ্রুত আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করুন।
স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ ও ন্যায্য অধিকার আদায়ে বিশ্ব দরবারে তরুণদের কণ্ঠ সোচ্চার করার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ ও বিশিষ্টজনরা।শনিবার রাজধানীর লালমাটিয়া হা ...
স্টাফ রিপোর্টার: এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের যেন আরও একটি বছর নষ্ট না হয়, সে বিষয়টি বিব ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার ৩১ অক্টোবর ২০২৬ সকাল ৬টায় এটি দক্ষি ...
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের তৃতীয় চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার ৩১ অক্টোবর সকাল ৭টা ১৭ মিনিটে সেনাবাহিনীর ...
সব মন্তব্য
No Comments