কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় খালে বাঁধ দিয়ে করা হচ্ছে মাছ চাষ। ফলে দেখা দিয়েছে তিব্র পানির সংকট। চেখের সামনেই নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন। পানির অভাবে দিশেহারা হয়ে পড়েছে তরমুজ চাষীরা। এমন অবস্থার সৃষ্টি হয়েছে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলীর গ্রামে। কৃষক হাাবিবুল্লাহ প্যাদা প্রায় ৪০ একর জমিতে তরমুজ চাষ করছেন। তিন বলেন পানির অভাবে জমি সেচ দিতে না পারায় তরমুজের লতা ক্রমশই শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। একই কথা বলেছেন কৃষক আনোয়ার, জলিল মাতুব্বর,খলিল হাওলাদারসহ আরো অনেকে।
কৃষকরা জানায়, উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলী গ্রামের হাক্কার খাল থেকে পানি সংগ্রহ করে যুগ যুগ ধরে শুকনো মৌসুমে বিভিন্ন কৃষি পন্য উৎপাদন করে আসছি। কিন্তু ওই খালটি স্থানীয় প্রভাবশালী মহল বন্দোবস্ত নিয়ে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। তাই ওই খাল থেকে পানি সংগ্রহ করতে গেলে বাঁধা দিচ্ছেন তারা। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে জাননো হলেও খাল থেকে পানি সংগ্রহ করতে পারছি না বলে ওইসব কৃষকরা জানিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ বলেন, কৃষকদের পানির অভাবের বিষয়টি শুনেছি। তারা যাতে পানি ব্যবহার করতে পারেন সে জন্য ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন,এ বিষয়ে কৃষকরা তার কাছে এসেছিলো। ইতোমধ্যে তহসিলদারে মাধ্যমে বলা হয়েছে পানি সেচের জন্য কোন ধরনের বাঁধা সৃষ্টি না হয়।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments