আন্তর্জাতিক ডেস্ক: তিন সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও শনিবার লেবাননের বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলা ও অভিযানে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের নয়টি শহর ও গ্রামের বাসিন্দাদের জোর করে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। একই সঙ্গে ওই এলাকাগুলোতে আরও বড় পরিসরে হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যা চলমান শান্তি প্রক্রিয়াকে বড় ধরনের ঝুঁকিতে ফেলেছে।
শনিবার ৯ মে ইসরাইলি বাহিনী লেবাননজুড়ে একাধিক স্থানে হামলা চালায়। নাবাতিয়েহ এলাকায় বিমান হামলায় এক সিরীয় নাগরিক ও তার মেয়ে প্রাণ হারান। এ ছাড়া নাহরাইন, সাদিয়াত ও হাবুশে পৃথক হামলায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সাকসাকিয়েহ গ্রামে। সেখানে ইসরাইলি হামলায় এক শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।
যুদ্ধবিরতির শর্ত ভেঙে হঠাৎ শুরু হওয়া এই সামরিক অভিযান লেবাননজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় যখন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে কাজ করছে, তখন এই রক্তক্ষয়ী হামলা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি করেছে। নতুন করে বাস্তুচ্যুত হওয়ার নির্দেশে হাজার হাজার লেবানিজ নাগরিক ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। এতে দেশটিতে চলমান মানবিক সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের তোলেদো অঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ ...
সব মন্তব্য
No Comments