স্টাফ রিপোর্টার: সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, ন্যায্য বেতন কাঠামো এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একটি যুগোপযোগী রোডম্যাপ প্রণয়নের কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকরা পেশাগত জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। এসব সমস্যার সমাধানে সাংবাদিক নেতৃবৃন্দের প্রস্তাব ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, একটি কার্যকর ও বাস্তবভিত্তিক রোডম্যাপ প্রণয়নের মাধ্যমে সাংবাদিক সমাজের দীর্ঘদিনের জটিল সমস্যাগুলোর সমাধানের পথ বের করা সম্ভব হবে। সরকারের লক্ষ্য হলো সাংবাদিকদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতারা পেশাগত নিরাপত্তা, ন্যায্য বেতন কাঠামো এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, ক্র্যাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জ ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ ম ...
সব মন্তব্য
No Comments