চট্টগ্রাম অফিস: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'বিএনপির রাজনীতিটা সম্পূর্ণ মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। অসত্যের ওপর রাজনীতি করে বেশিদিন ঠিকে থাকা যায়না, এটি ইতিহাসের শিক্ষা। বিএনপি মিথ্যাচারের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারলে হয়তো আজকের অবস্থা থেকে মুক্তি পেতে পারে।'
শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে '১৫ ও ২১ আগস্ট নিহতদের স্মরণে' চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
'বিএনপির নেতারা ক্রমাগতভাবে বঙ্গবন্ধুর ভুমিকাকে অস্বীকার করে আসছে এবং একজন খলনায়ককে নায়ক বানানোর অপচেষ্টায় লিপ্ত' উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, 'কারো বিয়ে ও কর্ণছেদন অনুষ্ঠান উপলক্ষেও তারা জিয়াউর রহমানের কবরে যান কি না সেটাই এখন চিন্তার বিষয়। সেখানে গিয়ে আবার তারা মারামারি করেন।'
ড. হাছান বলেন, চন্দ্রিমা উদ্যানে আসলে জিয়াউর রহমানের লাশ নেই, এই সত্যিটা গতকাল প্রধানমন্ত্রী বলার পর বিএনপির মির্জা ফখরুল সাহেব তার মহাসচিব পদরক্ষায় একটা বক্তব্য দিয়েছেন। আমি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মানুষ, রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নে যেখানে জিয়াকে প্রথম কবর দেয়া হয়েছিল শোনা যায়, সেখানেও কেউ লাশ দেখেনি, একটা বাক্স দেখেছিল। সেদিনকার প্রত্যক্ষদর্শী বর্তমানে সেই ইউনিয়নের চেয়ারম্যান কুতুব উদ্দিন, তিনিও লাশ দেখেননি জানিয়েছেন। সেসময়ের আরো অনেকেই জীবিত আছে, তথাকথিত প্রথম কবরেও জিয়ার লাশ কেউ দেখেনি, এমনকি খালেদা জিয়া, তারেক জিয়া বা বিচারপতি সাত্তারও না।'
তথ্যমন্ত্রী এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের রাজনীতির পাশাপাশি ঠিকভাবে পড়ালেখা চালিয়ে যাবার আহবান জানান এবং বলেন, জননেত্রী শেখ হাসিনা লেখাপড়াকে গুরুত্ব দেন। আর রাজনীতি হচ্ছে দেশ এবং সমাজের উন্নয়নের জন্য একটি ব্রত, সেটি স্মরণ রেখে যেকোন ত্যাগ স্বীকারে সবসময় প্রস্তুত থাকতে হবে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, স্বজন কুমার তালুকদার, দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, শাহজাহান সিকদার প্রমুখ সভায় বক্তব্য দেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments