ফরিদপুর অফিস: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরী হয়েছে। এনসিপির অভিযোগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের শান্তিপূর্ণ কর্মসূূচিতে হামলা চালিয়েছে। এতে পথসভায় ভাংচুন, অগ্নিসংযোগ ও পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ জুলাই) এসব ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পদযাত্র শুরু হওয়ার কিছিক্ষণ পরেই হঠাৎ হামলা চালানো হয়। এনসিপির ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হয় এবং মঞ্চ ভাংচুর করা হয়। বেশ কয়েকটি মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে
এনসিপি নেতারা দাবি করে, এ হামলার পেছনে ছাত্রলীগের পরিকল্পিত ভূমিকা রয়েছে। তারা বলেন, গণতান্ত্রিক অধিকার চর্চায় বাধা দিতে এই হামলা চালিয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
এদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ায় স্থানীয় প্রশাসন গোপালগঞ্জ শহর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। শহরের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী ও সেনা বাহিনী মোতায়েোন করা হয়েছে। শেষ খবর পা্ওয়া পর্যন্ত এনসিপির শীর্ষ নেতাকর্মীরা স্থানীয় একটি এলাকায় অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন চেষ্টা চালালেও শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এখনও পর্যন্ত কোন হতাহতের নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এ বিষয় জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এনসিপির পক্ষ থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, ১৪৪ ধারা প্রত্যাহার ও অবরুদ্ধ নেতাকর্মীদের মুক্ত করার দাবি জানানো হয়।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments