ডেস্ক রিপোর্ট: নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এবার পাকিস্তান সফর বাতিল করে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। সোমবার (২০ সেপ্টেম্বর) এক প্রেস বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক পূর্বে দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ড পুরুষ দলের। ম্যাচগুলো আগামী ১৩ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই সময়ে নারী দলেরও দু'টি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফর করার কথা। সেটিও বাতিল করা হয়েছে।
বিবৃতিতে ইসিবি বলেছে, ‘আগামী ২০২২ সালে পুরুষ দলের ভবিষ্যত ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে পাকিস্তান সফর করার আমাদের দীর্ঘদিনের প্রতিশ্রুতি রয়েছে।
এই সপ্তাহে ইসিবি বোর্ড পাকিস্তানে পুরুষ ও নারী দলের সংক্ষিপ্ত সফর নিয়ে আলোচনা করেছে। সেখানে আমরা আসন্ন অক্টোবরে উভয় দলের সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’
‘খেলোয়াড় এবং স্টাফদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে আমরা যে সময়ে বাস করছি সেখানে তা আরও বেশি জটিল। আমরা জানি ওই অঞ্চলে (পাকিস্তান) ভ্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। ফলে এই মুহূর্তে সেখানে খেলোয়াড়দের পাঠালে তাদের ওপর চাপ আরও বাড়বে। তাছাড়া কোভিড-১৯ বিধিনিষেধ ও কোয়ারেন্টিনের কারণে খেলোয়াড়রা এমনিতেও চাপে রয়েছে।’
‘যা টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরুষ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের ওপর জটিলতার সৃষ্টি করতে পারে। তাই আমরা বিশ্বাস করি, এমন পরিস্থিতিতে পাকিস্তান সফর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি হবে না।’
আমরা বুঝতে পারি এই সিদ্ধান্ত পিসিবির জন্য হতাশাজনক। কারণ, তারা দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে। গত দুই গ্রীষ্মে ইংল্যান্ড এবং ওয়েলশ ক্রিকেটের প্রতি তাদের সমর্থন বন্ধুত্বের এক বিশাল উদাহরণ। পাকিস্তানের ক্রিকেটে এই সিদ্ধান্তের প্রভাবের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: অনিয়ম ও দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে সাবেক জাতীয় দলের অধিনায়ক তা ...
স্টাফ রিপোর্টার: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব। ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শ্লোগান নিয়ে বিশ্ব স্ ...
স্টাফ রিপোর্টার: মালদ্বীপে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা বাংলাদেশ যুব ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ ...
স্টাফ রিপোর্টার: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্যের পর দেশে ফিরেছে বাংলাদেশের যুব ফুটবল দল। ফাইনালে ভারত-কে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফ ...
সব মন্তব্য
No Comments