স্টাফ রিপোটার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে ভয়ংকর প্রতারকরা দেশকে ধ্বংস করে ফেলছে। গ্রামে জঙ্গি নাটক সাজিয়ে সরকার পশ্চিমা বিশ্ব এবং ভারতকে দেখাতে চায়। জঙ্গীতো আওয়ামী লীগ। তারা মানুষ হত্যা করছে।
তিনি বলেন, এদেশের জনগণ এমনতেই ধর্মপ্রাণ মানুষ। তাদেরকে জঙ্গী বানিয়ে ফায়দা লুটতে চায় এ সরকার। আজকে আমরা একটি ভয়াবহ অবস্থায় আছি। সবক্ষেত্রেই শুধু প্রতারণা।
মঙ্গলবার দুপুরে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক মন্ত্রী ও জাপার একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এসএমএম শামীমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মোহাম্মদ ইবরাহীম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, নওয়াব আলী আব্বাস খান, মাওলানা রুহুল আমিন, নজরুল ইসলাম প্রমুখ।
জাতি আজ কঠিন সময় পাড় করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমি প্রায়ই ফ্যাসিবাদের কথা বলি, অনেকে জানতে চান ফ্যাসিবাদ কি? আজকে আওয়ামী লীগের শাসন দেখলেই বুঝা যাবে ফ্যাসিবাদী শব্দের অর্থ কি। আজকে অবিচার অত্যাচারের নমুনা দেখুন। দেশে এক ব্যক্তির একদলীয় শাসন চলছে। তবে, আশার বানী মানুষ জেগে ওঠেছে, এগিয়ে আসছে।
২১ আগস্টের গ্রেনেড হামলা অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এখানে ষড়যন্ত্রমূলকভাবে তারেক রহমানকে ফাঁসানো হয়েছে। ১৪৫ দিন রিমান্ডে নিয়ে তাড়াতাড়িহুরো করে রায় দিয়ে মুফতি হান্নানের ফাসি কার্যকর করা হয়েছে। শেখ হাসিনা নিজেও এ মামলায় সাক্ষী ছিলেন, তিনি যাননি। মুফতি হান্নান ফাঁসির আগে তিনি একটি স্টেটমেন্ট দিয়েছিলো, তা প্রকাশ হওয়ার আগেই তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিলো। অথচ, বিএনপির শাসনামলেই মুফতি হান্নানকে গ্রেপ্তার করা হয়েছিলো।
জিয়া পরিবারকে খুনী বলায় প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, শহীদ জিয়াকে এদেশে গণতন্ত্র প্রবর্তনের খুন করা হয়েছে। বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তার সন্তান আজ গোটা জাতিকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন। অথচ, প্রধানমন্ত্রী বলছেন বিএনপি নাকি খুনীর দল।
কাজী জাফরের স্মৃতিচারণ করে বলেন, তিনি আমাদের নায়ক। আমাদের ফিল্মির হিরো ছিলো উত্তম কুমার আর রাজনীতির নায়ক ছিলেন কাজী জাফর আহমদ। কাজী জাফরের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে হয়ে পড়েন বিএনপি মহাসচিব। তিনি বলেন, একে একে প্রদীপ নিভে যাচ্ছে। আজকের এই দুর্দিনে তাদের খুব প্রয়োজন ছিলো। আজকে দেশে গণতন্ত্র ফিরে এনে সমাজে উনাদের আদর্শ বাস্তবায়ন করতে হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৫১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। এরমধ্যে ২৭ জনকে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্য ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া, নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর এবং ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
সব মন্তব্য
No Comments