দিল্লি দখল নিয়েছে মোদি

প্রকাশ : 08 Feb 2025
দিল্লি দখল নিয়েছে মোদি

নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে  ভারতীয় জনতা পার্টি 


আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই জয়ের মধ্যে দিয়ে প্রায় দুই দশক পর রাজধানী দিল্লি দখল করলো নরেন্দ্র মোদি। শনিবার (৮ ফেব্রুয়ারি) নয়াদিল্লির বিধান সভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি এগিয়ে গেছে।

নয়াদিল্লির নির্বাচনের পর দেখা গেছে, ৭০ আসনের মধ্যে ৮৫ শতাংশ ভোট গণনায় ৪৮টি আসন বিজেপি জয় নিশ্চিত করে ফেলছে।নয়াদিল্রীর বিধান সভায় সরকার গঠনের জন্য ৩৬ আসন প্রয়োজন নয়।

এই বিজয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উল্লাশ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিয়েছেন। এ বিজয়কে 'উন্নয়ন ও সুশাসনের' বিজয় বলে অভিহিত করেছেন।


ভারতের নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক ফলাফল অনুযায়ী ছয় ঘন্টার ভোট গণনায় ৭০ আসনের মধ্যে ৪৮টি আসন পেয়েছে বিজেপি। ক্ষমতাসীন আম আদমি (এএপি) ২২টি আসন পেয়েছে। আর দেশটি প্রধান বিরোধী দল কংগ্রেস কোন আসনই পায়নি।

২০২০ সালের নির্বাচনে আম আদমি পার্টি ৬২টি আসন জিতে দিল্লির সরকার গঠন করেছিলেন। তারআগে ২০২৫ সালের নির্বানেও মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের দল আম আদমি পার্টি ৬৭ আসন পেয়েছিল।

সম্পর্কিত খবর

;