ফরিদপুর অফিস : শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই এদেশের উন্নয়ন হয়। ২০১৮ সালে নৌকার প্রার্থী হয়ে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে নড়িয়া-সখিপুরকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করেছি। এই জনপদে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছি। নড়িয়া-সখিপুরকে শান্তির জনপদে রুপান্তরিত করেছি। উন্নয়নে চারদিকে নৌকার বিজয়ের জোয়ার উঠে গেছে। সেই জোয়ারে ষড়যন্ত্র-চক্রান্তকারীরা ভেসে যাবে। তাদের কোনো ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না।
আজ(মঙ্গলবার) শরীয়তপুর-২ নির্বাচনী এলাকার নড়িয়া উপজেলার বিঝারী ও ফতেজঙ্গপুর ইউনিয়নে গণসংযোগ, প্রচারণা ও পথসভায় তিনি এসব কথা বলেন।
শামীম বলেন, দেশের অগ্রযাত্রা ধরে রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কা বিজয়ী করতে হবে। আমরা নির্বাচনী আচরণবিধি মেনে চলব। আমরা শান্তিশৃঙ্খলা রক্ষা করব। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। ষড়যন্ত্রকারীরা বিএনপির নানাভাবে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে। ভয় দেখাতে চায়। আমরা জাতির কাছে এবং বহির্বিশ্বের কাছে সুষ্ঠু নির্বাচন দেখাতে চাই। সারা পৃথিবী তাকিয়ে আছে শেখ হাসিনার দিকে। যারা অগ্নিসংযোগ করেছে তারা আজকে মাঠে নেই। তারা অন্যের কাঁধে ভর করে আছে। আপনাদের সজাগ থাকতে হবে। আপনারা কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করবেন না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি কারো নেই। বিজয় আমাদের হবেই। নৌকার বিজয় হলো শেখ হাসিনার বিজয়।
এসময় নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, আওয়ামী কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ কাজী, শওকত হোসেন জুয়েল শিউলী ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের পক্ষ থেকে বিরোধিতার জন্য বিরোধিতা না করে বাজেট বাস্তবায়নে সহযোগিতা চাওয়া হয়েছে। একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করা ...
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার ২৩ জুন তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। সরকারি দলের সদস্যরা বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, সেখ ...
সব মন্তব্য
No Comments