প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য মানব পাচার ও মাদকসহ একাধিক মামলার আসামী আল ফেরদৌস আলফাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
২৫ নভেম্বর রাতে ৩০ বোতল ফেন্সিডিলসহ সাতক্ষীরা শহরের কাশেমপুর বাইপাস সড়ক এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আল ফেরদৌস আলফা দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আবুল কাশেমের পুত্র।
সাতক্ষীরা জেলা পুলিশের দেওয়া তথ্যমতে আলফার বিরুদ্ধে থাকা মামলাগুলো হচ্ছে, দেবহাটা থানার মামলা নং-০৪, ১৫/০৬/২০০৫, ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতায় আইনের ২৫-এ(বি) ২৫এ।
দেবহাটা থানার মামলা নং ০৫, তাং ২৫/০৯/২০০৭, ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের বি মামলার বিচারে ৭ বছর সশ্রম কারাদন্ড হয় এবং ১০ হাজার জরিমানা করে আদালত।
তত্ববধায়ক সরকারের আমলে জরুরী তথ্যাদেশে যৌথবাহিনীর হাতে গ্রেফতার এবং বিচারে ৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। যার মামলা নং- এসটিসি-২৪৭/০৮।
সাতক্ষীরা সদর থানার মামলা নং ২৭, তাং- ০৮/০৮/২০১২, ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতায় আইনের ২৫-বি(১) বি।
সাতক্ষীরা থানার মামলা নং- ৫৮, তারিখ ৩০/১১/২০১৯, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতায় আইনের ২৫-বি(১) বি।
নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং- ২১ তারিখ ০৮/১১/২০২১ ধারা ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৬/৭/৮ এবং ২৬ নভেম্বর ২০২২ তারিখে সাতক্ষীরা থানার মামলা নং- ৮৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরণীর ১৪(খ)/৪১। মামলা রয়েছে।
সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান আলফাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত বলেন তার বিরুদ্ধে মানব পাচার, মাদক ও বিশেষ ক্ষমতা আইনের একাধিক মামলা রয়েছে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা–নয়াকান্দী বাজার সংযোগ সড়কের ওপর নির্মিত সেতুটি বর্তমানে স্থানীয় জনগণের জন্য এক ভয়ংকর মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেল ...
স্টাফ রিপোর্টার: কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) বর্তমান প্রশাসকের অপসারণ এবং অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত তলবি সাধারণ সভা পণ্ড হয়ে গেছে। শনিবার দুপুরে রাজধানীর কৃষিবি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দ ...
সাতক্ষীরা প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলার নবগঠিত আহ্বায়ক কমিটিতে বিগত আওয়ামী সরকারের সুবিধাভোগী ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির প্রতিবাদে একযোগে পদত্যাগ করেছেন ক্রীড়াদ ...
সব মন্তব্য
No Comments