ডেস্ক রিপোর্ট: ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৪ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো-১। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক মোঃ রুপসান (৩৬) ২। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক আওয়ামী লীগ এমপি জিল্লুর রহমানের অনুসারী মোহাম্মদ আলী শাহান (৩১) ৩। লক্ষীপুর জেলার কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আবিদ (৩৩) ও ৪। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আব্দুল মতিন ভুইয়া (৬২)।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টায় ডিবি মতিঝিল-বিভাগের একটি টিম মোহাম্মদপুর থানাধীন নুরজাহান রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রুপসানকে ও বিকাল ৫টায় ধানমন্ডি থানাধীন ইবনে সিনা হাসপাতাল এলাকা থেকে মোহাম্মদ আলী শাহানকে গ্রেফতার করে ডিবি মতিঝিল-বিভাগ।
ডিবি সূত্রে আরও জানা যায়, একই দিন দুপুর ২:১৫ মিনিটে মুগদা থানাধীন টিটিপাড়া এলাকায় থেকে সাদ্দাম হোসেন আবিদকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ। একই দিনে দুপুর ০১:৩০ মিনিটে ডিবি- লালবাগ বিভাগের একটি টিম পল্টন মডেল থানাধীন পুরানো পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল মতিন ভূঁইয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
সব মন্তব্য
No Comments